একটি হৃদয় - মতিউর রহমান মল্লিক।

একটি হৃদয় কলির মতো, ওলির মতো, 
মেঘনা নদীর পলির মতো। 

পাখ-পাখালীর উধাও উধাও ক্লান্ত প্রহর, 
উথাল পাথাল ধানসিঁড়ি ঢেউ নিটোল নহর, 
সবুজ খামার হাওয়ার খেলায় সুরের বহর; 
একটি হৃদয় লতার মতো, লজ্জাবতীর পাতার মতো 
অনেক কথকতার মতো। 

ঝুমুর ঝুমুর ঝাউয়ের নূপুর দুপুর বেলা 
সুদূর প্রদেশ আলোর ঝালর সাগর বেলা 
ঝোপঝাড় ও ঝিল জোনাক জোনাক তারার মেলা; 
একটি হৃদয় ফুলের মতো, সুরমা নদীর কূলের মতো 
বট-পাকুড়ের মূলের মতো। 

রাঙামাটির স্বপন সজীব সুখদ পাহাড়, 
মন মাতানো নাফ নদীটির এপার ওপার, 
তেতুলিয়ার একটানা পথ নানান খামার; 
একটি হৃদয় মাঠের মতো, পল্লীগাঁয়ের বাটের মতো, 
নৌকা বাঁধা ঘাটের মতো 
একটি হৃদয় কলির মতো, ওলির মতো, 
মেঘনা নদীর পলির মতো। 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url